Posts

প্রধানমন্ত্রী বললেন কারো (নরেন্দ্র মোদি) সহযোগিতায় ক্ষমতায় যেতে চাই না, থাকে লক্ষ্মী, যায় বালাই

Image
প্রধানমন্ত্রী বললেন কারো (নরেন্দ্র মোদি) সহযোগিতায় ক্ষমতায় যেতে চাই না, থাকে লক্ষ্মী, যায় বালাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থাকে লক্ষ্মী যায় বালাই কিন্তু কারো (নরেন্দ্র মোদি) সহযোগিতায় ক্ষমতায় যেতে চাই না। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। তিনি বলেন, মানুষের কাছে উন্নয়ন যাতে দৃশ্যমান হয় সেজন্য আমার ইচ্ছা ছিল পরপর দুই টার্ম ক্ষমতায় থাকা। আমরা তা পেরেছি। এখন আমার কাছে ক্ষমতা- থাকে লক্ষ্মী যায় বালাই। আমার কোনও চিন্তা নাই। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের সম্মেলনে বিশ্বনেতৃবৃন্দের মধ্যে যার সঙ্গেই কথা বলেছি, তারা বলেছেন, তারা চান আগামীতেও যেন আমার সঙ্গে দেখা হয়। কিন্তু আমাদের দেশের নির্বাচন নিয়ে কী হবে না হবে, তা নিয়ে কোনও কথা হয়নি। তবে যাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি যেন পুনরায় ক্ষমতায় আসি। আমি বলেছি জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। বুধবার গণভবনে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছিলাম তা বিএনপি আসার পর থেমে যায়। আমার ইচ্ছা ছিল আমি যদি একটানা দুইবার থাকতে ...

উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Image
উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে উন্নয়ন মেলা। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন। এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে কর্মকাণ্ড প্রদর্শন করবে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর দুপুরে ইআরডিতে বিদেশি কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। পরে তারা মেলাও পরিদর্শন করবেন বলে জানানো হয়। এ ছাড়া জাতীয় উন্নয়ন মেলার তিনটি সেমিনার হবে। মেলার প্রথম দিনে বিকেল ৫টায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড....